• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • চট্টগ্রাম
  • কক্সবাজার

সেন্টমার্টিনে খতনার পর ২২ শিশুর শরীরে সংক্রমণ

কক্সবাজার প্রতিনিধি
  ০৭ অক্টোবর ২০২৬, ২০:১৮

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন দ্বীপে একটি বেসরকারি ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে খতনা কর্মসূচির পর ২২ শিশুর শরীরে সংক্রমণ শনাক্ত হয়েছে। এ ঘটনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি চিকিৎসক দল সেন্টমার্টিনে গিয়ে শিশুদের পরীক্ষা ও চিকিৎসা দিয়েছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বুধবার (৭ অক্টোবর) সকাল ১০টার দিকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা ডা. নওশাদ আলম কাননের নেতৃত্বে তিন সদস্যের চিকিৎসক দল শাহপরীরদ্বীপ থেকে সেন্টমার্টিনের উদ্দেশে রওনা হয়। পরে দলটি সেন্টমার্টিন ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে পৌঁছে খতনা করা শিশুদের চিকিৎসা দেয়।

চিকিৎসক দলের তথ্যমতে, খতনা করা ১২০ শিশুকে পরীক্ষা করা হয়। এর মধ্যে ১০ শিশুর ক্ষতস্থানে নতুন করে ড্রেসিং করা হয়েছে। উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, পরীক্ষায় ২২ শিশুর শরীরে সংক্রমণ শনাক্ত হয়েছে। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তারা ভালো আছে।

ভুক্তভোগী পরিবারের সদস্যদের অভিযোগ, খতনা করানোর পর কয়েকজন শিশুর ক্ষতস্থানে ব্যথা, ফুলে যাওয়া, পুঁজ ও সংক্রমণের মতো উপসর্গ দেখা দেয়। কোনো কোনো শিশুর ক্ষতস্থান থেকে রক্তক্ষরণও হয়েছে। পরে পরিস্থিতির অবনতি হলে পরিবারের সদস্যরা শিশুদের চিকিৎসকের কাছে নিয়ে যান।

এর আগে ৪ অক্টোবর সেন্টমার্টিন দ্বীপের অবকাশ রিসোর্টে আল-মোমিন সমাজকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা, ওষুধ বিতরণ ও শিশুদের খতনা কর্মসূচির আয়োজন করা হয়। শায়খ মুফতী মাহবূবুল্লাহ কাসেমীর তত্ত্বাবধানে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, একজন এমবিবিএস চিকিৎসকের নেতৃত্বে ১৪ সদস্যের একটি চিকিৎসক দল কর্মসূচিতে অংশ নেয়। সেখানে ৫ থেকে ১৫ বছর বয়সী ২১০ শিশুর খতনা করা হয়। পরে শিশুদের বিনামূল্যে ওষুধ দেওয়ার কথাও জানানো হয়। কর্মসূচিতে অংশ নিতে চিকিৎসক দলটি টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে অনুমতি নিয়ে সেন্টমার্টিনে যায়।

খতনা করার কয়েকদিন পর কিছু শিশুর শারীরিক সমস্যা দেখা দিলে বিষয়টি স্বাস্থ্য বিভাগের নজরে আসে।

সেন্টমার্টিনে পাঠানো চিকিৎসক দলের প্রধান ডা. নওশাদ আলম কানন বলেন, খতনা করা শিশুদের মধ্যে কয়েকজনের সংক্রমণের খবর পাওয়ার পর তারা সেন্টমার্টিনে যান। সেখানে ১২০ শিশুকে প্রাথমিকভাবে পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১০ শিশুর ক্ষতস্থানে নতুন করে ড্রেসিং করা হয়েছে।

তিনি বলেন, খতনার পর নিয়ম অনুযায়ী ওষুধ না খাওয়ানো, সময়মতো ড্রেসিং না করা এবং খতনা কার্যক্রমে নিয়োজিতদের অসচেতনতার কারণে এসব সমস্যা হয়ে থাকতে পারে।

ডা. নওশাদ আলম কানন আরও বলেন, উপকূলীয় ও দুর্গম এলাকায় এ ধরনের চিকিৎসা কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে শিশুদের প্রয়োজনীয় ওষুধ ও প্রেসক্রিপশন দেওয়া জরুরি। খতনার পর নিয়ম অনুযায়ী ওষুধ খাওয়ানো এবং নির্দিষ্ট সময়ে ড্রেসিং করা হলে এ ধরনের সমস্যা অনেকটাই এড়ানো সম্ভব।

তিনি জানান, বর্তমানে অসুস্থ শিশুদের অন্য কোথাও নেওয়ার প্রয়োজন নেই। সেন্টমার্টিনেই তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া সম্ভব।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম অনীক চৌধুরী বলেন, শিশুদের চিকিৎসার জন্য বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তিন সদস্যের একটি চিকিৎসক দল সেন্টমার্টিনে পাঠানো হয়েছে। তারা শিশুদের পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজনীয় চিকিৎসা দিয়েছে।

ইউএনও জানান, পরীক্ষায় ২২ শিশুর শরীরে সংক্রমণ পাওয়া গেছে। তাদের চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে শিশুরা ভালো আছে। নিয়ম অনুযায়ী চিকিৎসা ও ড্রেসিং করা হলে আগামী এক সপ্তাহের মধ্যে তারা সুস্থ হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন

সাটুরিয়ায় ১২৫ গ্যাস সিলিন্ডার জব্দ 

তিনি আরও বলেন, চিকিৎসক দলের তথ্য অনুযায়ী, সময়মতো ড্রেসিং না করা, প্রয়োজনীয় সতর্কতা না নেওয়া এবং পর্যাপ্ত ওষুধ না দেওয়ার কারণে শিশুদের মধ্যে সংক্রমণ হয়ে থাকতে পারে।

সংশ্লিষ্টরা বলছেন, দুর্গম দ্বীপ এলাকায় এ ধরনের স্বাস্থ্যসেবা কর্মসূচি আয়োজনের ক্ষেত্রে আরও সতর্কতা প্রয়োজন। বিশেষ করে শিশুদের খতনা করার পর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ, ড্রেসিং ও প্রয়োজনীয় পরবর্তী চিকিৎসা নিশ্চিত করা জরুরি।

যে আই

  • সেন্টমার্টিন
এ সম্পর্কিত আরও খবর
দশ দিন পর ট্রলারে সেন্টমার্টিনে ফিরলেন ১৫৯ দ্বীপবাসী
দশ দিন পর ট্রলারে সেন্টমার্টিনে ফিরলেন ১৫৯ দ্বীপবাসী
অন্ধকারে সেন্টমার্টিন, ল্যাম্পের আলোয় কাটছে রাত
অন্ধকারে সেন্টমার্টিন, ল্যাম্পের আলোয় কাটছে রাত
বৈরী আবহাওয়ায় টেকনাফে আটকে সেন্টমার্টিনের বাসিন্দারা
বৈরী আবহাওয়ায় টেকনাফে আটকে সেন্টমার্টিনের বাসিন্দারা
সেন্টমার্টিনে বেড়েছে পানির উচ্চতা, আতঙ্কে দ্বীপবাসী
সেন্টমার্টিনে বেড়েছে পানির উচ্চতা, আতঙ্কে দ্বীপবাসী
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।